প্রতিষ্ঠান প্রধানের বাণী
সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিক হোক মোহাম্মদ (সাঃ) এর উপরে। আল জামিয়াতুস সালাফিয়া আলিম মাদরাসাটি 1968 সালে এলাকাবাশীর সফল প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়ে আল্লাহ রব্বুল আলামীনের অশেষ রহমতে দীর্ঘ দিন থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এখান থেকে ছাত্র-ছাত্রী বের হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত হয়ে বা সেবা মূলক কর্মকান্ডে অংশ গ্রহণ করে উজ্জ্বল সাফল বয়ে আনছে জেনে আমরা অত্যন্ত আনন্দিত ও গৌরাবান্বিত। তারা জেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আল কুরআন ও সহিহ হাদীসের আলোকে ইহ ও পারলোকিক জীবণকে সুন্দর করতে পারে এবং শিরক, বিদায়াত, কুসংস্কার, সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে বেচে দেশ ও জাতির খিদমাত করে ডিজিটাল বাংলাদেশ গড়তে পারে এটাই একমাত্র প্রত্যাশা।
সর্বোপরি আল্লাহ তায়ালা সকল গুনগ্রাহি ও সুভাকাঙ্খী ব্যক্তিবর্গকে কুরআনের আদর্শ মতে জিন্দেগী যাপন করার তাওফীক এনায়েত করুন। আমীন ।।
(মুহাম্মাদ মাহবুবুল বারী)
অধ্যক্ষ
আল জামিয়াতুস সালাফিয়া আলিম মাদরাসা
সুলতানগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহী।